১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,গ্রীষ্মকাল

প্রচ্ছদ > পটল চাষে লাভবান কুমিল্লার কৃষক

পটল চাষে লাভবান কুমিল্লার কৃষক

চলতি মৌসুমে জেলায় পটলের বাম্পার ভালো ফলন হয়েছেন। কুমিল্লা জেলার চান্দিনার শ্রীমন্তপুর গ্রামের কৃষকরা পটল চাষে স্বাবলম্বী হয়েছেন। গত কয়েক বছর আগেই এসব জমিতে কোন প্রকার চাষাবাদ হতো না। তবে উপজেলা কৃষি বিভাগ থেকে পটল চাষের উপর প্রশিক্ষণ নিয়ে নিজেদের স্বাবলম্বী করে তুলছেন কৃষকরা। লাভবান হলে আগামীতে আরও বেশি জমিতে পটল চাষ করবেন তারা।

উপজেলার কৃষি অফিস জানায়, বীজ ও সার দিয়ে কৃষকদের ধানের পাশাপাশি সবজি চাষে উৎসাহিত করা হচ্ছে। আগামীতে এ উপজেলায় পটলের চাষ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

কৃষক আমিনুল জানান, ১৫ কাঠা জমি চাষ করে তিনি এখন পর্যন্ত ২০ হাজার টাকা খরচ হয়েছে। এখন পর্যন্ত ৬০ হাজার টাকা পটল বিক্রয় হয়েছে। আগামীতে আরো ১ মাস এমনি ভাবে ফসল তুলে বিক্রয় করতে পারবো। প্রতি কেজি পটল ৩৫-৩৮ টাকা কেজি দরে বিক্রি করতে পারছি।

উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার বলেন, কৃষি বিভাগের পক্ষ হতে নিরাপদ সবজি চাষে কৃষকদের আগ্রহী করা হচ্ছে। উপজেলায় অনেক জায়গাতে কৃষক পটল চাষ করে লাভের মুখ দেখছে। আগামিতে উপজেলায় পটলের চাষ আরও বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *