১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,গ্রীষ্মকাল

প্রচ্ছদ > করলা চাষে আগ্রহ বাড়ছে কুষ্টিয়া জেলার কৃষকদের

করলা চাষে আগ্রহ বাড়ছে কুষ্টিয়া জেলার কৃষকদের

কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় করলা (তিত করোলা) চাষে ব্যাপক সাফল্য অর্জন করেছেন স্থানীয় কৃষকরা। স্থানীয় বাজারে করলার চাহিদা বেড়েছে, পাশাপাশি সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। চলতি মৌসুমে উৎপাদন ও বাজারদর ভালো থাকায়  ভালো দাম পাচ্ছেন চাষিরা লাভবানও হচ্ছেন।

মিরপুর উপজেলার আমলা, ছাতিয়ানডাঙ্গা, তালবাড়িয়া ও পোড়াদহ ইউনিয়নে  করলা চাষ গত তিন বছরে করলা চাষ বেড়েছে প্রায় ৪০ শতাংশ। এ অঞ্চলের উঁচু জমি, জৈব সার ও খাল-বিলের প্রাকৃতিক সেচ সুবিধার কারণে চাষিরা করলা (তিতা সবজি) চাষের দিকে ঝুঁকছেন।

আমলা ইউনিয়নের কৃষক মিলন হোসেন জানান, আগে ধানের চাষ করলেও লোকসানে পড়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন। ২০২১ সালে কৃষি অফিসের একটি প্রশিক্ষণে অংশ নিয়ে করলা চাষ শুরু করেন। বর্তমানে তিনি দুই বিঘা জমিতে করলা চাষ করে বছরে দেড় লাখ টাকার মতো আয় করছেন। উৎপাদন খরচ হয়েছে প্রায় ৪৫ হাজার টাকা।

কৃষক মিলন জানান, করলা চাষে বছরে দুই-তিনটি ফসল, আয় হয় লক্ষাধিক টাকা। ২০২৫ সালের এ মৌসুমে কৃষক মিলন প্রায় ২ বিঘা জমিতে করলা চাষ করেছেন। প্রতিদিন তার ক্ষেতের করলা স্থানীয় বাজারে পাইকারদের মাধ্যমে বিক্রি হচ্ছে। এখন করলার পাইকারি দাম প্রতি কেজি ২৫-৩০ টাকা। খুচরায় ৪০-৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

কৃষিবিদরা জানান, করলা গ্রীষ্মকালীন ফসল, যা উচ্চ তাপমাত্রা ও অল্প পানি সহ্য করতে পারে। মিরপুর উপজেলার মাটি ও আবহাওয়া এই সবজির জন্য বেশ উপযোগী হওয়ায় উৎপাদনে ভালো ফল মিলছে।

স্থানীয় কৃষকরা জানান, করলা-সহ মিরপুরের সবজি সরবরাহ হয় কুষ্টিয়া শহর, ঝিনাইদহ, রাজবাড়ী ও ঢাকার বাজারেও। প্রতিকেজি করলার দাম পাইকারি বাজারে ২৫-৩০ টাকা এবং আর খুচরায় ৪০-৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। স্বাস্থ্যের উপকারিতার জন্য শহরের বাজারে করলা বেশি জনপ্রিয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামী মৌসুমে জেলার মিরপুর উপজেলায় অন্তত দুইশ’ হেক্টর জমিতে করলা চাষের পরিকল্পনা করা হয়েছে। এছাড়া একটি কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের বিষয়ে ভাবা হচ্ছে।

মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন জানান, মিরপুরে করলা চাষের অনেক সম্ভাবনা রয়েছে। আমরা কৃষকদের আধুনিক চাষ পদ্ধতি ও বালাইনাশক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *