১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,গ্রীষ্মকাল

প্রচ্ছদ > লাউ চাষে সফল চাষি শামসুল হক

লাউ চাষে সফল চাষি শামসুল হক

টেংরা গ্রামের চাষি শামসুল হক লাউ চাষে সফল হয়েছেন। তিনি বিভিন্ন ধরনের শাক-সবজি চাষ করেই জীবিকা নির্বাহ করেন। এবছরও লাউ চাষ করে ভালো ফলন পেয়েছেন।

চাষি শামসুল হক বলেন, আমি ৩ বছর আগে থেকেই লাউ চাষ করছি। করোনার কারণে তখন বেশি লাভ হয়নি। বর্তমানে ৫০ শতক জমি বর্গা নিয়ে লাউসহ বিভিন্ন সবজির চাষ করেছি। এবছর লাউয়ের ফলন ভালো হয়েছে।

কৃষক শামসুল হক ৫০ শতক জমি বর্গা নিয়ে বিভিন্ন ধরনের শাক-সবজি চাষ করেন। তার চাষাবাদের কাজে তার স্ত্রী তাকে সাহায্য করেন। তার লাউ বাগানের মাচায় ঝুঁলছে শত শত লাউ। প্রতিটি লাউ আকারভেদে ৭০-৯০ টাকা পর্যন্ত বিক্রি করে থাকেন। তার লাউ বাগানটি দেখতে এলাকার অনেকেই ভীড় করে।

লাউ চাষে ৪০ হাজার টাকা খরচ হয়েছে। আর আকারভেদে প্রতিটি লাউ ৭০-৯০ টাকায় বিক্রি করতে পারছি। আশা করছি ৩ লাখ টাকার লাউ বিক্রি করতে পারবো। এখন পর্যন্ত ২ লাখ টাকার লাউ বিক্রি করেছি। আশা করছি আরো ৩ লাখ টাকার লাউ বিক্রি করতে পারবো। এতে খরচ বাদ দিয়ে প্রায় দেড় লাখ টাকার মতো আয় করতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *