১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,গ্রীষ্মকাল

প্রচ্ছদ > বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি কুড়িগ্রামের কৃষকদের

বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি কুড়িগ্রামের কৃষকদের

কুড়িগ্রামে উজানের ঢল একই সঙ্গে কয়েক দিনের টানা বৃষ্টির কারণে কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি পায় ফলে সৃষ্ট বন্যায় ফসলের ক্ষেত তলিয়ে নষ্ট হয়ে যায়। এতে ক্ষতির মুখে পড়েছেন চরাঞ্চলের কৃষকরা। প্রায় ৩০০ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। তবে তারা থেমে যাননি। বন্যার পানি শুকিয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন চাষিরা।

এক সপ্তাহের আগে ভারী বর্ষণের ফলে বন্যার পানিতে তলিয়ে যায় চরাঞ্চলের বিভিন্ন ক্ষেতের ফসল। ফলে পুঁজি রক্ষায় অপরিপক্ব ফসল তোলেন অনেক কৃষক। বর্তমানে পানি নেমে যাওয়ায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। আবার কেউ কেউ ক্ষতিগ্রস্ত ক্ষেত পরিষ্কার করছেন।

এবার অসময়ে বন্যায় ফসল নষ্ট হয়ে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা ।

জেলা কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে জেলার ১৬টি নদ-নদীর অববাহিকার চরাঞ্চলে আবাদকৃত প্রায় ৩০ হাজার হেক্টর জমির ফসলের মধ্যে বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে ৩০০ হেক্টর জমির সবজিসহ বিভিন্ন ফসল।

সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজার এলাকার কৃষক এরশাদ আলী বলেন, আমার পটল ক্ষেতে পানি ওঠে। পরে এক বিঘা জমির সব পটল গাছ মরে গেছে। ক্ষেতে পানি আসায় বড় ক্ষতি হয়েছে আমার। আর কয়টা দিন পর পানি এলে অনেক টাকার পটল বিক্রি করতে পারতাম।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক (প্রশিক্ষণ) ড. মামুনুর রহমান জানান, বন্যায় নদ-নদী তীরবর্তী এলাকায় ফসলের ক্ষতি নিরূপণ করা হয়নি। নিরূপণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *