১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,গ্রীষ্মকাল

প্রচ্ছদ > সর্বনিম্ন মূল্যে আলু-পেঁয়াজ বিক্রির ঘোষণা দিল ‘স্বপ্ন’

সর্বনিম্ন মূল্যে আলু-পেঁয়াজ বিক্রির ঘোষণা দিল ‘স্বপ্ন’

আলু-পেঁয়াজ নিয়ে ক্রেতারা বেশ উদ্বিগ্ন। এই সময় গ্রাহকদের জন্য স্বস্তির খবর নিয়ে এলো দেশের শীষ সুপারশপ ‘স্বপ্ন’। গ্রাহকদের স্বস্তি দিতে প্রতি কেজি আলু ৩০ টাকায় এবং পেঁয়াজ ৭৫ টাকায় বিক্রি করবে সুপারশপ।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকেই গ্রাহকরা এই সেবা নিতে পারবেন  প্রতিষ্ঠানটির।

স্বপ্ন’র হেড অব বিজনেস মাহাদী ফয়সাল এ বিষয়ে বলেন, ‘সর্বনিম্ন ৩০০ টাকার অন্যান্য পণ্যের বাজার করলেই প্রত্যেক ক্রেতা প্রতি কেজি আলু ৩০ টাকা ও পেঁয়াজ ৭৫ টাকা দরে সর্বোচ্চ দুই কেজি করে ক্রয় করতে পারবেন। এই অফারটি স্টক শেষ না হওয়া পর্যন্ত চলবে।

শর্তারোপ প্রসঙ্গে স্বপ্ন’র এই কর্মকর্তা বলেন, মজুদদাররা যাতে পুনরায় বিক্রির উদ্দেশ্যে কিনে নিয়ে যেতে না পারেন সেজন্যই মূলত এই শর্ত। আমাদের ই-কমার্স সাইটেও (স্বপ্নডটকম) এই অর্ডার দেওয়া যাবে।

সর্বনিম্ন মূল্যে আলু-পেঁয়াজ বিক্রির ঘোষণা দিল `স্বপ্ন‘।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *